ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৮, ২৬ সেপ্টেম্বর ২০২০

ধূমপানে বিশ্বে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ 

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারত ও পাকিস্তানের চেয়ে তিনগুণ বেশি সিগারেট ক্রয় করে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে বাংলাদেশি ধূমপায়ীরা। বিশ্বের ৩৬ দেশের মধ্যে পরিচালিত জরিপ শেষে এই তথ্য প্রকাশ করেছে ধূমপান মুক্ত বিশ্বের গবেষণা সংস্থা "টোবাকো ট্রান্সফরমেশন ইনডেক্স ২০২০" ফাউন্ডেশন।

গত সপ্তাহে প্রকাশিত ওই সাময়িকীর বরাতদিয়ে ‘দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড’ এর সংবাদে বলা হয়েছে, ২০১৯ সালে বাংলাদেশি খুচরা ক্রেতারা ভারত ও পাকিস্তানের তুলনায় তিনগুণ বেশি সিগারেট কিনেছেন।

পরিসংখ্যানে অনুযায়ী, গত বছর বাংলাদেশে প্রায় ৮৩.৫ বিলিয়ন তথা ৮ হাজার ৩৫০ কোটি কাঠি সিগারেট বিক্রি হয়েছিল - এর প্রায় ৯৭ শতাংশ খুচরা গ্রাহকদের কাছে, অবশিষ্ট অবৈধ ভাবে।

এই তালিকার ৩৬ টি দেশের মধ্যে বাংলাদেশের খুচরা সিগারেট বিক্রয় ছিল দ্বিতীয় সর্বোচ্চ এবং চীন এই তালিকায় শীর্ষে ছিল (৮৭.৫ বিলিয়ন বা ৮ হাজার ৭৫০ কোটি)। এর পরেই ব্রাজিল (৬৪.১বিলিয়ন) এবং রাশিয়া (৩৬.৪ বিলিয়ন) যথাক্রমে র‌্যাঙ্কিংয়ে তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে।

অন্যদিকে, গত বছর পাকিস্তানে খুচরা বিক্রি করা হয়েছিল মাত্র ২৮.৩৫ বিলিয়ন সিগারেট এবং ভারতে ২৮ বিলিয়ন; যা বাংলাদেশের তুলনায় তিনভাগের একভাগ।

পরিসংখ্যান বলছে, ব্রাজিল, ভারত ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশের জনসংখ্যা  কম হলেও সিগারেটের খুচরা বিক্রয় অনেক বেশি। আবার চীনের জনসংখ্যা অনেক বেশি হলেও বাংলাদেশ থেকে মাত্র ৪ বিলিয়ন বেশি সিগারেট বিক্রির রেকর্ড করেছে।

তবে সাময়িকীটি একটি ভিন্ন ব্যাখ্যা দিয়েছে, আর তা হলো, ২০১৯ সালে বাংলাদেশের সবচেয়ে কম অবৈধ সিগারেট বিক্রয় ছিল। যেখানে ভারতে অবৈধ সিগারেটের বিক্রয় হয়েছে বাংলাদেশের তুলনায় প্রায় ৪৩ গুণ বেশি এবং পাকিস্তানে ২৮ গুণ বেশি।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়