ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৭, ২৬ সেপ্টেম্বর ২০২০

শিগগিরই খুলছে না সরকারি হোটেল-মোটেল

ফাইল ছবি

ফাইল ছবি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী বলেছেন, শিগগরিই সরকারি হোটেল ও মোটেল খোলা হবে না। তবে পর্যটন সংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি মেনে চালু করা হবে।

শনিবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 

তিনি বলেন, গ্রামাঞ্চলের উন্নয়নে পর্যটনকেও কাজে লাগানোর লক্ষে এ বছর পর্যটন দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘গ্রাম উন্নয়নে পর্যটন’। করোনার ক্ষতি থেকে অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে সরকারের সেবা খাতের ৩০ হাজার কোটি টাকার প্রণোদনার মধ্যে পর্যটনও রয়েছে। 

প্রতিমন্ত্রী আরো বলেন, পর্যটন খাত সংশ্লিষ্টরা সহজ শর্তে কম সুদে এ ঋণ নিতে পারবেন। করোনার কারণে উপার্জনহীন হয়ে পরা ট্যুরিস্ট গাইডসহ সংশ্লিষ্ট খাতের নিম্নআয়ের মানুষের পাশেও দাঁড়িয়েছে সরকার।

সংবাদ সম্মেলনে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক বলেন, চলতি বছর বিদেশে যেতে না পারায় ৫ লাখ স্থানীয় পর্যটক দেশেই ভ্রমণ করবেন। এতে অভ্যন্তরীণ পর্যটন আরো সচল হবে। 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়