নিজস্ব প্রতিবেদক
তবুও টিকিটের অপেক্ষায় তারা
সংগৃহীত ছবি
কাজে ফেরার উৎকণ্ঠা নিয়ে টানা অষ্টম দিনের মতো আবারো কারওয়ান বাজারে সোনারগাঁও হোটেলের সামনে টিকিটের আশায় জড়ো হয়েছেন প্রবাসীরা। এদিকে শুক্রবার সকাল থেকেই রাজধানীতে হচ্ছে ঝটিকা বৃষ্টি। তবে টিকিটের নিশ্চয়তা না পেলেও টোকেনের আশায় কেউ বসে কিংবা কেউ গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। রোদ-বৃষ্টি মাথায় নিয়েই টিকিটের প্রত্যাশায় তারা।
তাদের দাবি, এয়ারলাইন্স যেন তাদের টিকিটের নিশ্চয়তা দেয় এবং টোকেন সরবরাহ করে।
অপেক্ষমাণ প্রবাসীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের অনেকেই নোয়াখালী, মানিকগঞ্জ, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে টিকিটের জন্য এসেছেন। কেউ কেউ গত শনিবার থেকে অপেক্ষা করছেন। কিন্তু কাজে ফেরার কোনো নিশ্চয়তা কেউ পাচ্ছেন না। টিকিটের জন্য টোকেন হাতে পেলেও কিছুটা স্বস্তি পাওয়া যাবে বলে জানান তারা।
নরসিংদী থেকে আসা শফিকুল ইসলাম পাঁচ বছর ধরে কাজ করেন সৌদি আরবের জেদ্দায়। পাঁচ দিন ধরে ঘুরছেন টিকিটের জন্য, কিন্তু মিলছে খালি হতাশা। তিনি বলেন, ভিসার ডেট পার হয়ে গেছে। কবে বাড়বে জানি না। টিকিটের জন্য ঘুরতেছি পাঁচদিন ধরে। এয়ারলাইন্সের কাছ থেকেও কিছু জানতে পারতেছি না। আমরা একটা অনিশ্চয়তার মধ্যে আছি। কাজে ফিরতে পারবো কিনা জানি না।
নরসিংদী থেকে আসা আরেক প্রবাসী কর্মী আবুল হাসেম ১৬ বছর ধরে কাজ করছেন সৌদি আরবে। তিনি বলেন, কাজে ফিরতে না পারলে কাজ থাকবে না। বাড়িতে খাওয়ামু কী? এমনিতে পাঁচ মাস কাজ নাই। তাই বেতন নাই। ছুটিতে আইসা আটকা পড়লাম।
মানিকগঞ্জের শাহীন ইসলাম জানান, টোকেন কবে, কখন দেবে তাও জানতে পারলে হতো। ঢাকায় বারবার আসা যাওয়াতে অনেক খরচ। এমনিতেই কাজ নেই বেতন নেই।
আন্তর্জাতিক ফ্লাইট চালু করার পর বাংলাদেশিদের সৌদি আরবে কর্মস্থলে ফেরার সুযোগ সৃষ্টি হয়েছে। তবে ভিসার মেয়াদ, ফ্লাইট সংকট থাকায় কিছুটা জটিলতায় পড়তে হচ্ছে প্রবাসীদের। সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স বিশেষ ফ্লাইটের পাশাপাশি নিয়মিত ফ্লাইটে যাত্রী নেয়া শুরু করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও প্রবাসীদের সৌদিতে ফেরাতে ফ্লাইট পরিচালনা শুরু করবে। তবে করোনা মহামারির মধ্যে সৌদিতে ফিরতে প্রবাসীদের মানতে হবে স্বাস্থ্যবিধিসহ বেশ কিছু শর্ত।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























