নিজস্ব প্রতিবেদক
রিকশা-ভ্যান নিবন্ধনের সময় বাড়লো আরো ৩ দিন
ফাইল ছবি
রিকশা-ভ্যান-ঠেলাগাড়ি-টালিগাড়ি ও ঘোড়ার গাড়ির নিবন্ধন ও নবায়ন করতে আরো তিনদিন সময় বাড়িয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
রিকশা-ভ্যান-ঠেলাগাড়ি-টালিগাড়ি ও ঘোড়ার গাড়ির নিবন্ধন, নবায়ন ও মালিকানা পরিবর্তন করার সময় ছিলো ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়সীমা তিনদিন বাড়িয়ে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। একইসঙ্গে সংগৃহীত আবেদনপত্র জমা দেয়ার মেয়াদ চারদিন বাড়িয়ে ১ অক্টোবর পর্যন্ত করা হয়েছে।
মেয়াদ বাড়ানো প্রসঙ্গে ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের নেতৃত্বে রিকশা-ভ্যানসহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অযান্ত্রিক বাহনগুলোর নিবন্ধন, নবায়ন ও মালিকানা পরিবর্তনের যে কার্যক্রম শুরু করেছি, আমরা তাতে অভূতপূর্ব সাড়া পেয়েছি। এরই ধারাবাহিকতায় আমাদের কাছে রিকশা মালিকদের বেশ কয়েকটি সংগঠন ও রিকশাচালকরা নিবন্ধন, নবায়ন ও মালিকানা পরিবর্তনের সময়সীমা বাড়ানোর অনুরোধ করেছেন। সেই পরিপ্রেক্ষিতে আবেদনপত্র সংগ্রহের সময়সীমা ৩ দিন বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। একইসঙ্গে সেসব আবেদন জমাদানের সময়সীমা ৪ দিন বাড়িয়ে ১ অক্টোবর পর্যন্ত করা হয়েছে।
এ সময় প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক জানান, গত ১৩ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত, এই ১০ দিনে সংগৃহীত আবেদন পত্রের সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ২৪৮টি।
সময়সীমা বাড়ানোর নতুন ঘোষণার ফলে ডিএসসিসির আওতাধীন এলাকায় অযান্ত্রিক যানবাহন নিবন্ধন/নবায়ন/ মালিকানা পরিবর্তনের জন্য আগ্রহী ব্যক্তিবর্গ/প্রতিষ্ঠান আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নগর ভবনের ভাণ্ডার ও ক্রয় বিভাগ এবং আঞ্চলিক কার্যালয়গুলোর দফতর থেকে অফিস চলাকালীন সময়ে নিবন্ধন/নবায়ন/মালিকানা পরিবর্তনের জন্য ১শ’ টাকার (অফেরতযোগ্য) বিনিময়ে আবেদনপত্র সংগ্রহ ও ১ অক্টোবর পর্যন্ত জমা দিতে পারবেন। গৃহীত আবেদনগুলো যাচাই-বাছাই করে যোগ্য বিবেচিত হওয়া আবেদনগুলোর অনুকূলে নির্ধারিত ফি জমাদান সাপেক্ষে নিবন্ধন প্রদান করা হবে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























