নিজস্ব প্রতিবেদক
স্যানিটেশন নিশ্চিতে বাংলাদেশকে ১৭০০ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক
ফাইল ছবি
বাংলাদেশের গ্রামাঞ্চলে সুপেয় পানি ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে এক হাজার ৭০০ কোটি টাকা (২০০ মিলিয়ন ডলার) অনুমোদন দিয়েছে বিশ্ব ব্যাংক।
শনিবার বিশ্ব ব্যাংক এ অনুমোদন দেয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ রুরাল ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন ফর হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট প্রোজেক্ট’-এ এ অর্থ ব্যয় করা হবে।
ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৭৮টি উপজেলার আওতাধীন এ প্রকল্প বাড়িতে ও পাবলিক প্লেসে পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যকর সুবিধাগুলোর আরো ভালো প্রাপ্তি নিশ্চিত এবং জনগণকে যথাযথভাবে হাতধোয়ার অভ্যাস গড়ে তুলতে উদ্বুদ্ধ করার মধ্য দিয়ে রোগ প্রতিরোধে সহায়তা করবে। একইসঙ্গে এটি কোভিড-১৯ মহামারিসহ সংক্রামক রোগের প্রাদুর্ভাব থেকে রক্ষা করবে।
বাজার, বাস স্টেশন ও কমিউনিটি ক্লিনিকগুলোর মতো জনাকীর্ণ পাবলিক স্পেসগুলোতে প্রকল্পের আওতায় ২ হাজার ৫১৪টি হাতধোয়ার স্টেশন করবে। এতে থাকবে পানি, নিষ্কাশন ও স্যানিটেশন সুবিধার পাশাপাশি ওভারহেড ট্যাঙ্ক ও সাবানের ব্যবস্থা।
এ বিষয়ে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর (বাংলাদেশ ও ভুটান) মের্সি টেম্বন বলেন, সবার জন্য প্রয়োজনীয় পানির প্রাপ্তি নিশ্চিত করা এবং খোলাস্থানে মলত্যাগ বন্ধের ক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। তবে পানি ও স্যানিটেশনের মান এবং নিরাপদ পানি, স্যানিটেশন ও জীবনমান উন্নয়নের মধ্যে যোগসূত্র একটি চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। তিনি আরো বলেন, এই প্রকল্পটি নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সেবা প্রদান করবে, যা ডায়রিয়াজনিত রোগ হ্রাস করবে; পুষ্টি ও স্বাস্থ্য উন্নত করবে। বিশেষত দুর্বল জনগোষ্ঠীকে উপকৃত করবে। এটি দেশকে দারিদ্র্য হ্রাস ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতে সহায়তা করবে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























