নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫১, ২৬ সেপ্টেম্বর ২০২০
সৌদির টিকিট সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ফাইল ছবি
সৌদি আরবের টিকিটের সংকট নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি বলেন, আরবি চলতি সফর মাস শেষ হওয়ার আগেই সৌদি গমনেচ্ছুরা দেশটিতে যেতে পারবেন। টিকিটেরও কোনো সমস্যা হবে না। প্রয়োজনে ফ্লাইট সংখ্যাও বাড়ানো হবে।
শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এসব তথ্য লেখেন তিনি।
প্রতিমন্ত্রী লেখেন, টিকিটটা আগে সংগ্রহের উদ্দেশ্যে সবাই একসঙ্গে চেষ্টা করছেন বলে ভিড় হচ্ছে বা মনে হচ্ছে টিকিটের সংকট হচ্ছে, যা সত্য নয়। প্রয়োজনে ফ্লাইট সংখ্যাও বাড়ানো হবে। অযথা হৈ-হুল্লোড় বা তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই। দাম্মামেও ফ্লাইট পরিচালনার জন্য আমরা বলেছি এবং তা করা হবে। তারিখ পরে জানিয়ে দেয়া হবে। কেউ বাদ যাবেন না।
প্রবাসীদের ঢাকার সৌদি দূতাবাসে ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য নিয়ম মেনে আবেদন করার আহ্বান জানান শাহরিয়ার আলম।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























