ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৩, ২৭ সেপ্টেম্বর ২০২০

বিমানের ৬ রুটের ফ্লাইট ২৪ অক্টোবর পর্যন্ত বাতিল

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও বিভিন্ন দেশে বাংলাদেশের ফ্লাইট উঠানামায় বিধিনিষেধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬ রুটের ফ্লাইট চলাচল আগামী ২৪ অক্টোবর পর্যন্ত বাতিল ঘোষণা করা হয়েছে।

বিমান বাংলাদেশ তাদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত ভারতের কলকাতা, দিল্লি, নেপালের কাঠমান্ডু, কুয়েত, সৌদি আরবের মদিনা এবং থাইল্যান্ডের ব্যাংকক রুটের ফ্লাইট বাতিল করা হয়েছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অনেকদিন ধরে বিমান চলাচল বন্ধ ছিল। গত ১৬ জুন থেকে প্রথমবারের মতো ঢাকা থেকে লন্ডন এবং কাতার রুটে ফ্লাইট চলাচল করার অনুমতি মেলে। এরই ধারাবাহিকতায় অন্যান্য দেশের ফ্লাইটগুলো চালু করা হচ্ছে। তবে বিভিন্ন দেশ এখনো বাংলাদেশের ফ্লাইট পরিচালনায় নিষেধাজ্ঞা আরোপের কারণে বিমান ফ্লাইট বাতিল করতে বাধ্য হচ্ছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়