নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ-সৌদি পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা বিকেলে
ফাইল ছবি
ভিসা, আকামা (কাজের অনুমতি) ও ফ্লাইট জটিলতাসহ অন্যান্য ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন আজ সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে টেলিফোনে আলোচনা করবেন।
এ টেলিফোন আলাপ বিকেল ৫টায় শুরু হওয়ার কথা রয়েছে বলে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন। টেলিফোন আলাপে দ্বিপক্ষীয় ও সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
করোনার কারণে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে প্রায় ৬ মাস নিয়মিত ফ্লাইট বন্ধ থাকা এবং ভিসা ও আকামার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় চলতি মাসের মধ্যে মধ্যপ্রাচ্যের দেশটিতে ফিরতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীরা বিপাকে আছেন।
সৌদি সরকার প্রবাসী শ্রমিকদের তাদের কর্মস্থলে ফিরে যাওয়ার বিভিন্ন প্রতিবন্ধকতা সমাধানে গত বুধবার ইতিবাচকভাবে সাড়া দেয়। শনিবার ভোরে সৌদি এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট এসভি-৮০২ এ তিন শতাধিক যাত্রীর প্রথম দল দেশটির উদ্দেশে ঢাকা ছেড়ে যায়।
সম্প্রতি ৫৪ হাজার রোহিঙ্গাকে ফেরানোর বিষয়টি সৌদি সরকার উত্থাপন করলেও টেলিফোনে বিষয়টি নিয়ে আলোচনা হবে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























