নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৯:৫৯, ২৭ সেপ্টেম্বর ২০২০
শেখ হাসিনার নেতৃত্বে খেলাধুলাতেও এগিয়ে বাংলাদেশ: আইজিপি
সংগৃহীত ছবি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুবিকশিত নেতৃত্বের কারণে বাংলাদেশ শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকেই এগিয়ে যাচ্ছে না, খেলাধুলার দিক দিয়েও এগিয়ে যাচ্ছে।
মানবিক মূল্যবোধসম্পন্ন জাতি গঠনে খেলার জগতে দাবা এরইমধ্যে এক অনন্য অধ্যায়ে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
জয়তু শেখ হাসিনা ইন্টারন্যাশনাল অনলাইন চেস টুর্নামেন্ট ২০২০ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন আইজিপি। তিনি সাউথ এশিয়ান চেস কাউন্সিল ও বাংলাদেশ চেস ফেডারেশনের প্রেসিডেন্ট।
রোববার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত অনুষ্ঠানের শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশ চেস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ড. চৌধুরী নাফিস শরাফত এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম ও বাংলাদেশ চেস ফেডারেশনের জেনারেল সেক্রেটারি সৈয়দ শাহাবুদ্দিন শামীম।
অনলাইনে উপস্থিত ছিলেন- এশিয়ান চেস ফেড়ারেশনের প্রেসিডেন্ট শেখ সুলতান বিন খালিদ আল নাহিয়ান, সেক্রেটারি জেনারেল হিশাম আল তাহের, সাউথ এশিয়ান চেস ফেডারেশনের জেনারেল সেক্রেটারি জনাব লাক্সমান ইজোসুরিয়া।
এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, আমরা এরইমধ্যে বিশ্ব ক্রীড়া জগতে ক্রিকেটসহ অন্যান্য খেলার মাধ্যমে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পেরেছি। আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি, ফেডারেশনের সভাপতি ড. বেনজীর আহমেদ এর মতো ডায়নামিক, গতিশীল ও ব্রিলিয়ান্ট নেতৃত্বে দাবা খেলা অনতিবিলম্বেই একটি জনপ্রিয় ও বিকশিত খেলায় পরিণত হবে। আইজিপির অনুরোধের পরিপ্রেক্ষিতে, তিনি আরো আশ্বাস দেন যে, খুব শিগগিরই দাবা ফেডারেশনের জন্য একটি স্থায়ী জায়গার বন্দোবস্ত করা হবে।
জয়তু শেখ হাসিনা ইন্টারন্যাশনাল অনলাইন চেস টুর্নামেন্ট ২০২০ এ ৩৪ জনকে পুরস্কৃত করা হয়। ইন্দোনেশিয়ার গ্র্যান্ডমাস্টার মেগরানত সুশান্ত টুর্নামেন্টে প্রথম স্থান অর্জন করেন। দ্বিতীয় স্থান অর্জন করেন ভারতের গ্র্যান্ডমাস্টার সুনীল নারায়ন। ইরানের মোহাম্মদ আমিন তাবাতামি অর্জন করেন তৃতীয় স্থান। টুর্নামেন্টে অংশগ্রহণ করা বিজয়ী ১৯ জনকে পুরস্কৃত করার পাশাপাশি বাংলাদেশের ১৫ জন দাবা খেলোয়াড়কে আইজিপির পক্ষ থেকে বিশেষ প্রণোদনা ও পুরস্কার প্রদান করা হয়।
দেশ ও বিদেশ থেকে অনলাইনে সংযুক্ত অতিথি ও বক্তারা দাবা খেলা নিয়ে বাংলাদেশের এমন উৎসবমুখর আয়োজনের প্রশংসা করেন। দেশ-বিদেশের ৭৪জন দাবা খেলোয়াড় নিয়ে আয়োজিত এই অনলাইন টুর্নামেন্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও সুদীর্ঘ জীবন এবং দীর্ঘস্থায়ী নেতৃত্ব কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























