নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:২৭, ২৭ সেপ্টেম্বর ২০২০
করোনামুক্ত হলেন বাহাউদ্দিন নাছিম
আ ফ ম বাহাউদ্দিন নাছিম
করোনামুক্ত হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। শনিবার (২৬ সেপ্টেম্বর) করোনা রিপোর্ট নেগেটিভ আসে তার। তিনি এতদিন রাজধানীর পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
গত ১৫ সেপ্টেম্বর করোনা পজিটিভ ধরা পড়ে বাহাউদ্দিন নাছিমের। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে ১৬ সেপ্টেম্বর তিনি রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন।
এদিকে তাকে প্লাজমা দেয়ার কথা থাকলেও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে পরবর্তীতে লাগেনি। চিকিৎসক তাকে আগামী দুই মাসের জন্য ওষুধ দিয়ে বাসায় বিশ্রামে থাকতে বলেছেন।
এদিকে করোনামুক্ত হওয়ার প্রতিক্রিয়ায় পুলিশ হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা। দ্রুত সুস্থ হয়ে তিনি যাতে মানুষের জন্য কাজ করতে পারেন সেজন্য সবার কাছে দোয়া চেয়েছেন বাহাউদ্দিন নাছিম।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























