ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৩, ২৭ সেপ্টেম্বর ২০২০

অবশেষে সৌদিতে শিডিউল ফ্লাইটের অনুমতি পেলো বিমান

ফাইল ফটো

ফাইল ফটো

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে সৌদিতে সিডিউল ফ্লাইটের অনুমতি পেয়েছে বাংলাদেশ বিমান। আজ (রবিবার) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাব্বির হোসেন।

তিনি জানান, বাংলাদেশ বিমানকে ১ অক্টোবর থেকে বাণিজ্যিক ফ্লাইটের অনুমতি দিয়েছিল সৌদি, তবে ল্যান্ডিং অনুমতি ছিলো না। যার কারণে ফ্লাইটের ঘোষণা দিতে পারেনি বিমান। এখন সিডিউল ফ্লাইটের অনুমতি পাওয়া গিয়েছে। ফলে এখন থেকে সৌদিতে সিডিউল ফ্লাইট যাবে।

প্রবাসী বাংলাদেশিরা গত কয়েকদিন ধরে সৌদিতে যেতে না পারায় তারা ভিসা ও টিকিট জটিলতা সমস্যায় পড়েন। এমনকি সপ্তাহখানেক ধরে প্রবাসীরা বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্স,পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সামনে বিক্ষোভ করেন। তখন প্রবাসীরা বলেন, অধিকাংশ প্রবাসীর ভিসার মেয়াদ শেষ ৩০ সেপ্টেম্বর।

এরপর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সরকার। সৌদি সরকার বাংলাদেশ বিমানকে এর আগে ৪টি চাটার্ড ফ্লাইটের অনুমতি দেয়। একই সাথে সৌদি এয়ারলাইন্সও প্রবাসীদের সৌদি ফেরাতে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করছে। তবে প্রবাসী বাংলাদেশিদের ভিসা জটিলতার বিষয়ে সৌদি সরকার ২৪দিন সময় বেশি দিয়েছে।

করোনাভাইরাসের কারণে মার্চের শেষ সপ্তাহ থেকে সৌদি আরবের সঙ্গে নিয়মিত ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায় বাংলাদেশের। তবে চাটার্ড ফ্লাইট চালু ছিলো। বর্তমানে কয়েকটি দেশের সঙ্গে বাংলাদেশের নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হয়েছে। এরপর ১জুন থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু করে বাংলাদেশ আর আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালু হয় ১৬ জুন থেকে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়