নিজস্ব প্রতিবেদক
আইনের আলোকবর্তিকার বর্ণাঢ্য জীবনের পরিসমাপ্তি
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম- ফাইল ফটো
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
তবে ১ ফেব্রুয়ারি ১৯৪৯ সালে মুন্সীগঞ্জের লৌহজংয়ের মৌছামন্দ্রা গ্রামে জন্ম নেয়া মাহবুবে আলম রেখে গেছেন বর্ণাঢ্য জীবন।
মাহবুবে আলম ১৩ জানুয়ারী ২০০৯ থেকে অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন। তিনি বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ছিলেন। এর আগে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে ১৫ নভেম্বর ১৯৯৮ থেকে ৪ অক্টোবর ২০০১ পর্যন্ত দায়িত্ব পালন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিএ (অনার্স) এবং পাবলিক প্রশাসনে এমএ পাস করেন। ১৯৭৯ সালে ভারতের রাজধানী নয়াদিল্লিতে সংবিধান এবং সংসদীয় গবেষণা ইনস্টিটিউট (আইসিপিএস) থেকে সাংবিধানিক আইন এবং সংসদীয় প্রতিষ্ঠান এবং পদ্ধতিতে দুটি ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন।
মাহবুবে আলম আইন বিষয়ে স্নাতক হওয়ার পর ১৯৭৫ সালে হাইকোর্টে অনুশীলন শুরু করেন এবং ১৯৮০ সালে আপিল বিভাগের আইনজীবী হন। ১৯৯৯ সালে তিনি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং ২০০৪ সালে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচিত হন।
তিনি ২০০৫-২০০৬ সালে তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হন। এর আগে ১৯৯৩-১৯৯৪ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম একজন ভ্রমণ প্রিয় মানুষ ছিলেন। তিনি বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামসহ ভারত, শ্রীলংকা, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, মিশর, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, হংকং, কোরিয়া ও তানজানিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন।
মাহবুবে আলম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালনকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা মামলা পরিচালনা করেছেন।
এছাড়া সংবিধানের ৫ম, ৭ম ও ১৩তম, ১৬তম সংশোধনী মামলা, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লা, মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী, মো. কামরুজ্জামান, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সালাউদ্দিন কাদের চৌধুরী, মতিউর রহমান নিজামীসহ অনেকের বিরুদ্ধে আপিল বিভাগে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেছেন।
হাইকোর্টে বিডিআর বিদ্রোহের ঘটনায় নিহত ৫৭ সেনা কর্মকর্তা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলে রাষ্ট্রপক্ষে গুরুত্বপূর্ণ শুনানি করেন।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























