নিজস্ব প্রতিবেদক
৮৪ অতিরিক্ত সচিবের পদায়ন
ফাইল ফটো
অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পাওয়া ৯৮ কর্মকর্তার মধ্যে ৮৪ জনকে আগের দফতরেই পদায়ন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এসব কর্মকর্তাকে পদোন্নতি পাওয়ার একদিন পর পদায়ন করে আজ রবিবার আলাদা আদেশ জারি করা হয়েছে।
নিয়মানুযায়ী এসব কর্মকর্তা অতিরিক্ত সচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দেন। এরপর তাদের পদায়ন করে আদেশ জারি করা হয়।
স্থানীয় পদ না থাকলেও জনপ্রশাসনের ৯৮ জন যুগ্ম-সচিবকে সাপ্তাহিক ছুটির দিন গতকাল শনিবার পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়। পদোন্নতির পর এদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল।
বর্তমানে প্রশাসনে অতিরিক্ত সচিবের ১৩০টি স্থায়ী পদের বিপরীতে ৬১১ জন কর্মরত। এজন্য পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের বেশিরভাগকেই আগের দপ্তরেই পদায়ন করা হয়।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























