ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৬, ২৮ সেপ্টেম্বর ২০২০

বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত মাহবুবে আলম

শ্রদ্ধাঞ্জলি

শ্রদ্ধাঞ্জলি

মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সোমবার দুপুরে জানাজা শেষে তাকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।

এর আগে শ্রদ্ধা নিবেদনের জন্য অ্যাটর্নি জেনারেলের মরদেহ বেলা ১১টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে নেওয়া হয়।

এরপর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বেলা সাড়ে ১১টার দিকে জানাজা সম্পন্ন হয়। এতে মন্ত্রিপরিষদ সদস্য এবং প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের দুই বিভাগের বিচারপতি ও আইনজীবীরাও অংশ নেন।

রোববার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

মাহবুবে আলম ১১ বছর ৮ মাস রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদে ছিলেন। তিনি ২০০৯ সালে অ্যাটর্নি জেনারেলের পদে নিয়োগ পান। তারপর মৃত্যু অবধি ওই পদে ছিলেন।

তার স্ত্রী বিনতা মাহবুব একজন চিত্রশিল্পী। তাদের দুই সন্তানের মধ্যে ছেলে সুমন মাহবুব পেশায় সাংবাদিক। আর মেয়ে শিশির কনা আইন পেশায় জড়িত রয়েছেন।

আইনিউজ/এসডিপি

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়