ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২১, ২৮ সেপ্টেম্বর ২০২০

অস্ত্র মামলায় সাহেদের যাবজ্জীবন

ফাইল ছবি

ফাইল ছবি

রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মোহাম্মদ সাহেদকে অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার দুপুর ২টায় ঢাকা মহানগর ১ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের জজ কে এম ইমরুল কায়েশ এই মামলার রায় ঘোষণা করেন।

এ রায় ঘোষণার আগে সাহেদকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলায় ১৪ সাক্ষীর মধ্যে বিভিন্ন সময় ১১ জন আদালতে সাক্ষ্য দেন।

করোনা টেস্টসহ নানা প্রতারণার অভিযোগে গত ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রেপ্তার করে র‌্যাব।

সাহেদকে নিয়ে উত্তরায় অভিযানে গিয়ে অস্ত্র উদ্ধার করে ডিবি পুলিশ। অস্ত্র উদ্ধারের ঘটনায় ডিবি পুলিশের পরিদর্শক এস এম গাফফারুল আলম বাদী হয়ে তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় এ মামলা করেন।

গত ৩০ জুলাই ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালতে সাহেদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. শায়রুল। এরপর ২৭ আগস্ট তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়