ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৫, ২৮ সেপ্টেম্বর ২০২০

ধানমন্ডিতে নির্মাণাধীন ভবনের ব্যালকনি ধসে নিহত ৩

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে একটি নির্মাণাধীন ভবনের ব্যালকনি ধসে তিন শ্রমিক নিহত হয়েছেন। 

নিহতদের মধ্যে দুই জনের পরিচয় জানা গেছে। এরা হলেন- শফিকুল (২২) ও ইনসান (২২)। দু’জনের বাড়িই চাঁপাইনবাবগঞ্জ। 

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া।

তিনি জানান, ধানমন্ডির ৩২ নম্বরে আহসানিয়া মিশনের পেছনে একটি নির্মাণাধীন ভবনে শ্রমিকরা কাজ করার সময় ব্যালকনি ধসে পড়ে। এতে তিন শ্রমিক পড়ে যান। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। বাকি দুজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়