নিজস্ব প্রতিবেদক
৩ অক্টোবর থেকে সিঙ্গাপুরে ফ্লাইট চালাবে ইউএস বাংলা
ফাইল ছবি
আগামী ৩ অক্টোবর থেকে ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে সিডিউল ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। স্বাস্থ্যবিধি মেনে প্রতি সপ্তাহে শনিবার একটি ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি।
সোমবার ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, ইউএস-বাংলা প্রতি শনিবার রাত ১০টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। পরের দিন রোববার স্থানীয় সময় ভোর ৪টা ২৫ মিনিটে সিঙ্গাপুরে অবতরণ করবে। অপর দিকে সিঙ্গাপুর থেকে রোববার স্থানীয় সময় ভোর ৫টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করবে এবং সকাল ৭টা ৩৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে।
বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স আন্তর্জাতিক রুট গুয়াংজু ও দোহায় ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া ১ অক্টোবর থেকে ঢাকা-মাস্কাট রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে। খুব শিগগিরই ইউএস-বাংলা এয়ারলাইন্স অন্যান্য আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা করছে। বর্তমানে দেশের অভ্যন্তরে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী, বরিশাল রুটে সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট পরিচালনা করছে।
টিকেট রিজার্ভেশন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য কাছের ট্রাভেল এজেন্ট অথবা এয়ারলাইন্সের নিজস্ব সেলস্ সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। যোগাযোগ নম্বর- ০১৭৭৭৭৭৭৮০০-৬।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























