ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

কুষ্টিয়া সংবাদদাতা

প্রকাশিত: ১৮:৩০, ২৪ অক্টোবর ২০২০

সিন্ডিকেটের ব্যাপারে কঠোর অবস্থানে সরকার: হানিফ

ফাইল ছবি

ফাইল ছবি

দ্রব্যমূল্য নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, কোনো সিন্ডিকেটের কাছে সরকার জিম্মি হয়নি। এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে আছে। শেখ হাসিনা সরকার জনগনের সরকার।

আজ (শনিবার) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

রোটারি ক্লাবের আয়োজনে করোনা রোগীদের জন্য আইসিইউ ইউনিটের ক্ষমতা বৃদ্ধি প্রসঙ্গে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হানিফ বলেন, আওয়ামী লীগ কখনোই দলীয় পদ কেনা-বেচার রাজনীতি করে না। এই অভ্যাস আওয়ামী লীগের নেই, এটা বিএনপির কাজ। 

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম নিজেই বলেছেন, ‘বিএনপির এখন এতই দৈন্যদশা যে, বিএনপি করে এটা শুনলে কেউ মেয়েও বিয়ে দিতে চাচ্ছে না।’ কর্মকাণ্ডের কারণে তারা সমাজে এতই অগ্রহণযোগ্য ও এতটাই ঘৃণিত হয়ে গেছে মানুষ তাদের সঙ্গে কোনো সম্পর্কই স্থাপন করতে চায় না। এর জন্য চরম হতাশায় তারা নানান সময়ে অসংলগ্ন কথাবার্তা বলছেন।

রোটারিয়ান অজয় সুরেকার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, জেলা আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক নুরুন—নাহার বেগম, জেলা বিএমএ সভাপতি মুস্তানজিদ। এছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়