ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৪, ২৪ অক্টোবর ২০২০

মিঠামইনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৯ জন দগ্ধ

ফাইল ছবি

ফাইল ছবি

কিশোরগঞ্জের মিঠামইনে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটেছে। এতে একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে শিশুও রয়েছে। 

জানা গেছে, দগ্ধদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধদের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ (শনিবার) দুপুরে উপজেলার কাটখাল ইউপির হাজীপাড়ায় রান্নার সময় এ ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন- কামাল মিয়া, সিপাই নেছা, তাসলিমা, পারভিন, আনোয়ার হোসেন, উম্মে হানি, হাবিবা ও জুয়েনা। 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়