নিজস্ব প্রতিবেদক
এক শুক্রবারে বিয়ে পরের শুক্রবারে মৃত্যু
ফাইল ছবি
এক শুক্রবারে বিয়ে পরের শুক্রবারে মৃত্যু! মাঝখানে সাত দিন সুখের সংসার। হাতে মেহেদীর টকটকে লাল রঙ। মুখে নীল বিষ। সারা শরীরে ছড়িয়েছে সেই বিষ। সবাইকে কাঁদিয়ে মৃত্যুকেই যেন বেছে নিল মুক্তা আক্তার (১৮)।
আড়াইহাজার উপজেলা হাসপাতাল থেকে ঢাকা নেয়ার পথেই মুক্তা শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
বিয়ে হয়েছে গত শুক্রবার। বৃহস্পতিবার তিনি স্বামীকে নিয়ে বাবার বাড়িতে এসে রাতে বিষপান করেন।
একজন নববধূর রহস্যময় এই মৃত্যুর ঘটনা আড়াইহাজার উপজেলার ফতেহপুর ইউনিয়নের কায়েমপুর ও মাহমুদপুর ইউনিয়নের কলান্দী বিলপাড় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। বিভ্রান্তির বেড়াজালে পড়েছে থানা পুলিশ।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজউদ্দিন জানান, গতকাল শুক্রবার সকালে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকায় নেয়ার পথে মৃত্যুরকোলে ঢলে পড়েন নববধূ মুক্তা আক্তার।
মুক্তার মা রহিমা বেগম কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। তাছাড়া কী কারণে মুক্তা বিষপান করেছে সে সম্পর্কে কিছুই বলতে পারেননি।
ঘটনা সম্পর্কে মুক্তার মা বলেছে, মুক্তা তার স্বামী আল আমিনকে (২৪) নিয়ে বৃহস্পতিবার শ্বশুর বাড়ি থেকে বাড়িতে বেড়াতে আসে। সারা দিন তারা ছিল হাসি-খুশি। স্বামীর সঙ্গে মুক্তা নানান খুনশুটিও করেছে। তাদের বিয়ে হয়েছে গত শুক্রবার। মামাতো ভাইবোন হলেও ওরা একে অপরকে পছন্দ করত। বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ মুক্তা বিষপান করে শুয়ে থাকে। স্বামী আলআমিন ঘরে ঢুকে এই অবস্থা দেখে ভড়কে যায়। সে সবাইকে ডেকে আনে। মুক্তাকে হাসপাতালে নেয়া হয়। কিন্তু অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। ডাক্তার তাকে ঢাকায় রেফার্ড করেন। সকালে ঢাকায় নেয়ার পথেই মুক্তার মৃত্যু ঘটে।
জানা গেছে, গত ১৬ অক্টোবর শুক্রবার পারিবারিকভাবেই মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী বিলপাড় এলাকার প্রবাসী মো. সেলিম মিয়ার ছেলে আলআমিনের সঙ্গে ফতেহপুর ইউনিয়নের কায়েমপুর এলাকার প্রবাসী মোক্তার হোসেনের মেয়ে মুক্তা আক্তারের বিয়ে সম্পন্ন হয়। ওরা সম্পর্কে ছিল মামাতো ভাইবোন। একে অপরকে পছন্দ করত। কিন্তু এক সপ্তাহের দাম্পত্য সম্পর্ক সৃষ্টি হতে না হতেই নববধূর বিষপানের ঘটনাটিকে রহস্যময় বলে দাবি করেছেন গ্রামবাসী। অথচ মেয়ের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, পুলিশ লামরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ বিষয়ে আপাতত অপমৃত্যু মামলা করা হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখতে অধিকতর তদন্ত চলছে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























