নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর গাড়িবহরের জন্য আসছে দুটি ৬৫০ সিসির মোটরসাইকেল
সংগৃহীত
প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনীকে শুভেচ্ছাস্বরূপ দেয়ার জন্য ৬৫০ সিসির দুটি সুজুকি মোটরসাইকেল আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
সম্প্রতি এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দফতরে পাঠানো হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
আদেশে বলা হয়, ঢাকার তেজগাঁওয়ের র্যানকন মোটরবাইক (সুজুকি) কর্তৃক স্পেশাল সিকিউরিটি ফোর্সের নিরাপত্তা বহরকে সুসজ্জিত ও শক্তিশালি করতে উপহার হিসাবে দুটি মোটরসাইকেল (৬৫০ সিসি এর সুজুকি ভি-স্ট্রর্ম ৬৫০) প্রদানের জন্য ইম্পোর্ট পার্মিট জারির অনুমতি প্রদান করা হলো।
মোটরসাইকেল দুটি আমদানির অনুমতিতে তিনটি শর্তও দেয়া হয়েছে। এগুলো হচ্ছে-বিধি মোতাবেক শুল্ক কর ও জরিমানা আদায় করতে হবে। স্পেশাল সিকিউরিটি ফোর্সকে উপহার ব্যতীত অন্য কোথাও বিক্রয় করা যাবে না। এছাড়া আমদানি নীতি সংক্রান্ত যাবতীয় বিধি বিধান প্রতিপালন করতে হবে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























