ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০২, ২৫ অক্টোবর ২০২০

পদ্মায় বসল ৩৪তম স্প্যান, দৃশ্যমান ৫ হাজার ১০০ মিটার

ফাইল ছবি

ফাইল ছবি

নতুন একটি স্প্যান বসানো হয়েছে নির্মাণাধীন পদ্মা সেতুতে। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৭ ও ৮ নম্বর পিলারের ওপর বসানো ৩৪তম স্প্যানে সেতুটি ৫ হাজার ১০০ মিটার দৃশ্যমান।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আবদুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার দুপুরে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডের থেকে স্টিল ট্রাস জেটি থেকে স্প্যানটি নিয়ে পিলারের কাছে পৌঁছায় ৩ হাজার ৬০০ টন ধারণ ক্ষমতা সম্পন্ন ক্রেন তিয়ান-ই। তবে আবহাওয়া অনুকূলে না থাকায় শনিবার স্প্যানটি বসানো সম্ভব হয়নি।

এর আগে, ১৯ অক্টোবর ৩৩তম স্প্যান বসানোর মধ্য দিয়ে স্বপ্নের পদ্মা সেতুর দৈর্ঘ্য হয় ৪ দশমিক ৯৫ কিলোমিটার। যা ছাড়িয়ে যায় যমুনা সেতুকে। যমুনা সেতুর দৈর্ঘ্য ৪ দশমিক ৮ কিলোমিটার।

২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর জাজিরা প্রান্তে ৩৭-৩৮ নম্বর পিলারের ওপর প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দেশের অন্যতম মেগাপ্রকল্প পদ্মা সেতু দৃশ্যমান হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়