ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৯, ২৫ অক্টোবর ২০২০

মহানবীকে নিয়ে কটূক্তি

ফ্রান্সের ওয়েবসাইটে হামলা চালিয়েছে বাংলাদেশি হ্যাকাররা

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে ফ্রান্সের কয়েকটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে হামলা চালিয়েছে বাংলাদেশি হ্যাকাররা। জানা গেছে, শনিবার মধ্যরাত থেকে দেশটির বাণিজ্যিক ওয়েবসাইট হ্যাক করেছে ‘সাইবার ৭১’ নামে হ্যাকার কমিউনিটি। 

আজ (রবিবার) কমিউনিটির একাধিক সদস্য দিনবডলবিডিকে এ তথ্য নিশ্চিত করেছে।

সাইবার হামলা চালানো কয়েকটি ওয়েবসাইটে প্রবেশ করে দেখা যায়, ওয়েবসাইটের মূল কন্টেন্ট কিছুই নেই। সেখানে লেখা আছে- 

‘মহানবী (সা.) কে নিয়ে প্রকাশ্যে কটূক্তির প্রতিবাদে এই অপারেশন চালিয়েছে মুসলমান হ্যাকাররা। ফ্রান্সের সাইবার স্পেসে খুব বিপজ্জনক হামলার প্রস্তুতি নেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত ক্ষমা চাওয়া হবে না এইরকম হামলা চলতেই থাকবে।’ 

‘সাইবার ৭১’ এর ফেসবুক পেজেও লিংকগুলো পোস্ট করে হ্যাক করার দাবি জানানো হয়েছে। 

সেখানে বলা হয়েছে, যে দেশে আমাদের রাসুল (সা.) কে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে সেই দেশের ওয়েবসাইটেই বাজছে এখন রাসুলের সম্মানে সঙ্গীত। ফ্রান্সের বিরুদ্ধে সম্মিলিত সাইবার আক্রমণে ফ্রান্সের কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কোম্পানির ওয়েবসাইটে সাইবার আক্রমণ পরিচালনা করেছে ‘সাইবার ৭১’ ফ্রান্স এই ন্যক্কারজনক কাজের জন্য ক্ষমা না চাওয়া পর্যন্ত সম্মিলিত এই আক্রমণ চলতেই থাকবে। সকলের আক্রমণই আমরা আপনাদের জন্য আপডেট করতে থাকবো।

সাইবার ৭১ হ্যাকিং কমিউনিটির একজন সদস্য বলেন, এখন পর্যন্ত ৪০-৫০টি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ওয়েবসাইটে আক্রমণ করা হয়েছে। তবে সবগুলো আমরা প্রকাশ করিনি এখনো।  সর্বশেষ মোট ৮টি ওয়েবসাইট প্রকাশ করেছি আমাদের অফিশিয়াল পেজে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে অবমাননা করার প্রতিবাদে এই সাইবার আক্রমণ করা হয়েছে। আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ ওয়েবসাইট টার্গেটে রেখেছি সেগুলোতেও হামলা করা হবে।

এদিকে মহানবী (স.) কে নিয়ে কটূক্তি ও অবমাননা করায় ফ্রান্স সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছে মুসলিম দেশগুলো। সরব হয়েছে সোশ্যাল মিডিয়াও।  

ফ্রান্সের প্রেসিডেন্টের মুসলিম ও ইসলাম বিদ্বেষী এ ধরনের মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তার দাবি, মোহাম্মদ (স.) কার্টুন প্রদর্শনে উৎসাহ দেওয়ার মাধ্যমে এমানুয়েল মাক্রোঁ ইচ্ছা করেই বিশ্বজুড়ে লাখ লাখ মুসলমানের অনুভূতিতে আঘাত করছেন।

এছাড়া এমানুয়েল মাক্রোঁকে মানসিক স্বাস্থ্য পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।

মহানবী (স.) কে অবমাননা করে সম্প্রতি ফ্রান্সের একটি ম্যাগাজিন ব্যাঙ্গচিত্র প্রকাশ করেছিলো। শার্লি এবদোত নামে ম্যাগাজিনটি সম্প্রতি আবারও চিত্রটি প্রকাশ করেছে। যার ফলে ফুঁসে উঠেছে মুসলিম প্রধান দেশসমূহ। এর মধ্যে ফ্রান্সের পণ্য বয়কটের ডাক দিয়ে হ্যাশ ট্যাগ (#BoycottFrenceProducts) ব্যবহার করছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। তাদের এ আন্দোলনে ব্যাপক সাড়া মিলেছে বিশ্বব্যাপী।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়