ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩২, ২৫ অক্টোবর ২০২০

ভারতে বিমানের ফ্লাইট শুরু ২৯ অক্টোবর

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইট আগামী ২৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে।  দিল্লির পর কলকাতা ও মধ্য নভেম্বরে চেন্নাইয়ে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট চলবে।

বিমানের পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৯ অক্টোবর থেকেই ঢাকা-দিল্লি-ঢাকা নিয়মিত ফ্লাইট শুরু হবে। এর দুদিন পরই ১ নভেম্বর থেকে শুরু হবে কলকাতার সঙ্গে নিয়মিত ফ্লাইট। সব শেষে ১৫ নভেম্বর থেকে চলবে ঢাকা-চেন্নাই-ঢাকা ফ্লাইট।

এসব রুটের যাত্রীরা বিমান সেলস সেন্টার, মোবাইল অ্যাপ, ওয়েব সাইট এবং ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকেট ক্রয় করতে পারবেন। তবে সব ক্ষেত্রে কোভিড-১৯ সংক্রান্ত সরকারের সর্বশেষ নির্দেশনা মেনে যাত্রীদের ভ্রমণ করতে হবে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়