ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৩, ২৬ অক্টোবর ২০২০

নুরের গণচাঁদায় জমা পড়েছে ৯ লাখ ৭৭ হাজার টাকা

ফাইল ছবি

ফাইল ছবি

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নতুন রাজনৈতিক দলের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবাসীর কাছে চাওয়া গণচাঁদায় নয়দিনে নয় লাখ ৭৭ হাজার টাকা জমা পড়েছে।

গণমানুষের অধিকার আদায়ের কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবাসীর কাছে গণচাঁদা চেয়েছিলেন নুর-রাশেদরা। গত ১৬ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে নুরুল হক নুর এবং ছাত্র অধিকার পরিষদের দুই নেতা রাশেদ খান ও ফারুক হোসেনের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গণচাঁদা চেয়ে একটি স্ট্যাটাস ও লিফলেট প্রকাশ করেছিলেন। 

সে সূত্র ধরেই এবার কত টাকা গণচাঁদা উঠেছে সে হিসাব প্রকাশ করেছেন ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান।

মাত্র নয় দিনে ৯ লাখ ৭৭ হাজার ৪৪০ টাকা সাহায্য পেয়েছে তারা। আজ (রবিবার) রাতে ফেসবুক লাইভে এসে হিসাব প্রকাশ করেন রাশেদ খান। এ সময় ফেসবুক লাইভে মোবাইল নাম্বার উল্লেখ করে নতুন করে আবারও গণ অনুদান প্রদানের আহ্বান জানান ছাত্র অধিকার পরিষদের এই নেতা।

হিসাব প্রকাশকালে রাশেদ জানান, ৮টি মোবাইল ব্যাংকিং নাম্বার ও ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে মোট ৯ লাখ ৭৭ হাজার ৪৪০ টাকা অনুদান এসেছে। এর মধ্যে ব্যয় হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৪০ টাকা। ব্যালেন্স হিসাবে অবশিষ্ট রয়েছে ৮ লাখ ২৮ হাজার টাকা।

রাশেদ বলেন, আমরা গণ মানুষের অধিকার আদায়ে কাজ করছি। এজন্য অতীতেও আমাদের সাহায্য প্রয়োজন ছিল এবং ভবিষ্যতেও প্রয়োজন হবে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়