নিজস্ব প্রতিবেদক
ফের হাফ সেঞ্চুরি হাকছে আলুর দাম
ফাইল ছবি
রাজধানীর বেশিরভাগ খুচরা বিক্রেতা ফের ৫০ টাকায় আলুর কেজি বিক্রি করছেন। যদিও বাজারের অস্থিরতার পরিপ্রেক্ষিতে সরকার দুই দফা মূল্য নির্ধারণ করে দিয়েছিল।
প্রথম দফায় খুচরায় ৩০ টাকা নির্ধারণ করা হয়। এতে আপত্তি জানান ব্যবসায়ীরা। পরে ৫ টাকা বাড়িয়ে ৩৫ টাকা মূল্য নির্ধারণ করা হয়।
কিন্তু এই নির্ধারিত দামে কোথাও এখন আলু বিক্রি করা হচ্ছে না। এর আগে পাইকারি বাজারেও দাম বেঁধে দেওয়া হয়। তারাও দাম না মানায় বাজার মনিটরিং জোরদার করা হয়। এরপর পাইকারি ব্যবসায়ীরা তা মানতে বাধ্য হয়েছে। কিন্তু খুচরা বিক্রেতারা বেশি দামেই বিক্রি করছেন।
আজ (সোমবার) দেখা গেছে, রাজধানীর ভাটারা, বাড্ডা, মগবাজার, কারওয়ান বাজার, মতিঝিল টিঅ্যান্ডটি বাজার, কমলাপুর, ফকিরাপুল, খিলগাঁও, মালিবাগ, মালিবাগ রেলগেট বাজার ও রামপুরার খুচরা বাজারে প্রতি কেজি আলু ৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। এছাড়া তুলনামূলক ছোট, কাটা ও বড় আলু একত্রে বিক্রি হচ্ছে ৪৫ টাকা কেজি।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























