নিজস্ব প্রতিবেদক
সাত মাস পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সুন্দরবন
ফাইল ছবি
করোনা সংকটের কারণে দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর পর্যটকদের জন্য সুন্দরবনের দ্বার উন্মুক্ত হতে যাচ্ছে। নভেম্বরের শুরুতেই পর্যটকরা প্রবেশ করতে পারবেন সুন্দরবনের পর্যটন স্পটগুলোতে। সবুজ সংকেত পেয়ে আগেই প্রস্তুতি সম্পন্ন করেছেন ট্যুর অপারেটররা। ইতোমধ্যে অনেক ট্যুর অপারেটর সুন্দরবন ভ্রমণের প্রি-বুকিংও শুরু করে দিয়েছে।
সুন্দরবন বন বিভাগ সূত্র জানায়, গত ১৯ অক্টোবর বন ও পরিবেশবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভায় সুন্দরবনকে পর্যটকদের জন্য খুলে দেওয়ার পক্ষে আলোচনা হয়। সভায় আসন্ন পর্যটন মৌসুমকে সামনে রেখে সুন্দরবনকে উন্মুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
বন বিভাগের সূত্রমতে, করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে গত ১৯ মার্চ পুরো সুন্দরবনে পর্যটকদের যাতায়াত ও নৌযান চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পূর্ব ও পশ্চিম সুন্দরবন জুড়ে এ নিষেধাজ্ঞা বহাল রাখার নির্দেশনা রয়েছে।
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের সভাপতি মো. মঈনুল ইসলাম জমাদ্দার বলেন, পর্যটন মৌসুমকে সামনে রেখে এরইমধ্যে সুন্দরবন ভ্রমণের বুকিং নেওয়া শুরু হয়েছে। তবে ভ্রমণের জন্য অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলা হবে। সে জন্য জাহাজে পর্যটক সংখ্যাও কমিয়ে দেওয়া হবে।
সুন্দরবন (পশ্চিম) বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. আবু নাসের বলেন, এ সংক্রান্ত কোনো নির্দেশনা এখনো আমাদের কাছে আসেনি। তবে, গত ১৯ অক্টোবর অনুষ্ঠিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে। আগামী দু'-একদিনের মধ্যে এ বিষয়ে জানা যেতে পারে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























