ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৪, ২৬ অক্টোবর ২০২০

অবৈধ ওয়াকিটকি দিয়ে এলাকা নিয়ন্ত্রণ করতেন ইরফান

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ও ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিমের বাসা থেকে ৩৮টি ওয়াকিটকি উদ্ধার করেছে র‌্যাব। এছাড়া তার বাসার চার ও পাঁচতলার কন্ট্রোল রুম থেকে পাঁচটি ভিপিএস সেট উদ্ধার করা হয়েছে। যেগুলোকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চিহ্নিত করতে পারতো না।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, এগুলোর মাধ্যমে তিনি তার বাসার আশপাশের পাঁচ থেকে ১২ কিলোমিটারের মধ্যে থাকা নেতাকর্মী ও অনুসারীদের সঙ্গে কথাবার্তা এবং যোগাযোগ রাখতেন।

সোমবার র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। 

অভিযানে গুলিসহ একটি পিস্তল ও একটি একনলা বন্দুক এবং একটি ব্রিফকেস ও হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে। তার অস্ত্র দুটির কোনো লাইসেন্স ছিল না।

র‌্যাব কর্মকর্তারা বলছেন, বিটিআরসির অনুমোদন ছাড়াই তিনি তার বাসায় এই ভিপিএস ডিভাইসের মাধ্যমে ওয়্যারলেস নেটওয়ার্কিং সিস্টেম করেছিলেন।  

সাধারণত এগুলো আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কাউকে সরকার অনুমোদন দেয় না। এছাড়াও এসব ওয়্যারলেস কখনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ট্র্যাক করতেও পারেন না। অভিযান শেষ করলে আরো কী পাওয়া গেছে কিংবা কতগুলি পাওয়া গেছে সেটা আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানায় র‌্যাব।
 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়