ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:২৪, ২৭ অক্টোবর ২০২০

বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার  সাফদালপুর স্টেশনে দুইটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইঞ্জিনসহ তিনটি বগি লাইন চ্যুত হয়েছে। ফলে খুলনার সঙ্গে সব ধরনের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

মঙ্গলবার রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কোটচাঁদপুর স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, পার্বতীপুর থেকে তেলবাহী ও যশোর নোয়াপাড়া থেকে মালবাহী ট্রেন দুইটি সিগনাল অমান্য করে একই লাইনে ঢুকে পড়ে।

এ সময় বিকট শব্দে দুইটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। ইঞ্জিনসহ ট্রেন দুইটির তিনটি বগি লাইন চ্যুত হয়।

তিনি জানান, বগি লাইন থেকে পড়ে যাওয়ার ফলে বিপুল পরিমাণ ডিজেল তেল এলাকায় ছড়িয়ে পড়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ইতিমধ্যে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে।

রাতেই শুরু হয় উদ্ধার কাজ। মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত তা চলছিল। খুলনার সঙ্গে সকল প্রকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

গোলাম মোস্তফা আরো জানান চালকের অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে কোটচাঁদপুর দমকল বাহিনীর সদস্যরা রাতেই সেখানে অবস্থান নেয়। প্রাথমিক উদ্ধার কাজে অংশ নেন তারা।

 
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়