আইনিউজ ডেস্ক
দেশে ফিরেছেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংযুক্ত আরব আমিরাতের একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে মঙ্গলবার সকালে দেশে ফিরেছেন। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইট সকাল ৭টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, “রাষ্ট্রপতি ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-১৪৮) আজ সকাল ৭টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।”
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের চার্জ দ্য অ্যাফেয়ার্স আবদুল্লাহ আলী আল-হামোদি এবং পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।
রাষ্ট্র প্রধান স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য গত ১৪ অক্টোবর দুবাই যান। সংযুক্ত আরব আমিরাতে আমেরিকান হাসপাতালে তার চিকিৎসা চলে।
৭৬ বছর বয়সী রাষ্ট্রপতি হামিদ দীর্ঘ দিন ধরে চোখের গ্লুকোমাজনিত জটিলতায় ভুগছেন। জাতীয় সংসদের স্পিকার থাকাকালে তিনি লন্ডনে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতেন।
রাষ্ট্রপতির বিদেশে চিকিৎসাকালে তার সহধর্মিণী রাশিদা খানম ও বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা সঙ্গে ছিলেন।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























