ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২০, ২৭ অক্টোবর ২০২০

ইরফানের ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ

সংগৃহীত

সংগৃহীত

নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধর ও হত্যার হুমকির মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে মোহাম্মদ ইরফান সেলিমকে সাতদিনের রিমান্ডে চাইবে পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে ধানমন্ডি থানায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলি মিয়া।

তিনি জানান, সাজাপ্রাপ্ত ইরফান সেলিম ও জাহিদকে নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় পুনগ্রেফতার দেখিয়ে সাতদিনের রিমান্ড চেয়ে আজ আদালতে আবেদন করা হবে। এছাড়া এই মামলায় গ্রেফতার ইরফান সেলিমের ব্যক্তিগত কর্মকর্তা এবি সিদ্দিকী দিপুর সাতদিনের রিমান্ড চাওয়া হবে।

ওসি আরও বলেন, তাদের জিজ্ঞাসাবাদ করে এই মামলায় অজ্ঞাত আরও ২-৩ আসামিকে চিহ্নিত করা হবে।

গত রোববার (২৫ অক্টোবর) রাতে সংসদ সদস্য হাজী মো. সেলিমের ‘সংসদ সদস্য’ লেখা সরকারি গাড়ি থেকে নেমে নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধর করা হয়। রাজধানীর কলাবাগান সিগন্যালের পাশে এ ঘটনা ঘটে।

রোববার রাতে এ ঘটনায় জিডি হলেও সোমবার ভোরে ইরফানসহ সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়।

মারধর ও হত্যাচেষ্টা মামলায় সোমবার দুপুরে ইরফান সেলিমসহ কয়েকজনকে গ্রেপ্তার করে র‌্যাব। হাজী সেলিমের বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের অভিযানের পর র‌্যাবের ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, সেখানে একটি বিদেশি পিস্তল, গুলি, একটি এয়ারগান, ৩৭টি ওয়াকিটকি, একটি হাতকড়া এবং বিদেশি মদ ও বিয়ার পাওয়া গেছে।

বাসায় বিদেশি মদ ও অনুমোদনহীন ওয়াকিটকি রাখায় কাউন্সিলর ইরফান সেলিম ও তার বডিগার্ড মোহাম্মদ জাহিদকে এক বছরের কারাদণ্ড দেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। রাতেই তাদের কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়