ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:২৮, ২৭ অক্টোবর ২০২০

একযোগে পুলিশের ৬৬৯ কনস্টেবলকে বদলি

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ পুলিশের ৬৬৯ জন কনস্টেবলকে একযোগে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) তাদেরকে বদলির আদেশ দিয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে পুলিশ সদর দফতর।

প্রজ্ঞাপনে তাদেরকে ‘জনস্বার্থে’ বদলি করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে। বদলি হওয়া কন্সটেবলদের মধ্যে নারীও রয়েছেন। তাদের অধিকাংশকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে।

এর আগে গত মাসে একযোগে ৫২৬ জন কনস্টেবলকে একদিনে বদলি করে নতুন কর্মস্থলে পাঠানো হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়