নিজস্ব প্রতিবেদক
মুজিববর্ষ সমাপনীতে ঢাকায় আসতে পারেন এরদোগান
ফাইল ছবি
আগামী ডি-৮ সম্মেলন বা মুজিববর্ষের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসতে পারেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
আজ (বুধবার) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এ তথ্য জানান।
ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের কাছে বাংলাদেশের জন্য উপহার হিসেবে করোনাভাইরাস প্রতিরোধী স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন।
উপহার সামগ্রী দেওয়ায় এসময় তুরস্ককে ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, আগামী ডি-৮ সম্মেলন বা মুজিববর্ষের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসতে পারেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এ জন্য আমরা খুব আনন্দিত।
বাংলাদেশের সঙ্গে তুরস্ক দুই বিলিয়ন ডলারের বাণিজ্য বাড়াতে চায় জানিয়ে আব্দুল মোমেন বলেন, তুরস্কের নতুন মিশন উদ্বোধনে দেশটির পররাষ্ট্র মন্ত্রী ঢাকায় আসবেন।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























