নিজস্ব প্রতিবেদক
ফ্রান্স অস্থিরতায় নিরপেক্ষ থাকবে বাংলাদেশ
সংগৃহীত ছবি
ফ্রান্সে সম্প্রতি ক্লাসরুমে মহানবী (সা.) কে অবমাননা, কার্টুন প্রকাশ ও দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাম্প্রতিক কিছু মন্তব্যের প্রতিবাদে সৃষ্ট চলমান অস্থিরতায় কোনো পক্ষ নেবে না বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ধর্ম নিয়ে মন্তব্যকে নিন্দা জানাবে না সরকার। অন্যদিকে চলমান ফ্রান্সবিরোধী সমাবেশ নিয়ে সহিষ্ণু আচরণ প্রদর্শন করা হবে।
আজ (বুধবার) এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, বাংলাদেশে ফ্রেঞ্চ দূতাবাস, আলিয়ঁস ফ্রঁসেজ ও ফ্রেঞ্চ ইন্টারন্যাশনাল স্কুলের নিরাপত্তা বাড়ানো হয়েছে। এছাড়া দেশে অবস্থিত ফ্রেঞ্চ নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
চলমান ফ্রান্সবিরোধী সমাবেশ প্রসঙ্গে তিনি আরো বলেন, সবার মত প্রকাশের স্বাধীনতা আছে। যতক্ষণ পর্যন্ত শান্তিপূর্ণ উপায়ে সমাবেশ হচ্ছে এ বিষয়ে সরকার কোনও ভূমিকা নেবে না।
এদিকে ফ্রান্সে রাষ্ট্রীয় মদতে ‘ব্যঙ্গচিত্র প্রদর্শনের’ মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে বাংলাদেশে আলেমদের প্রতিবাদ অব্যাহত রয়েছে। বুধবার রাজধানী ঢাকার কয়েকটি জায়গায় বিক্ষোভ করেন কওমি মাদ্রাসার আলেম-শিক্ষার্থীরা এবং বিভিন্ন ধর্মভিত্তিক সংগঠন। বায়তুল মোকাররম এলাকায় ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর কুশপুত্তলিকা দাহ করা হয়।
তবে এই বিষয়ে বুধবার পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি কোনো মন্তব্য করেননি।
এদিকে ফ্রান্স বাংলাদেশসহ আরো কয়েকটি দেশে তাদের নাগরিকদের সাবধানে চলাফেরা করার জন্য উপদেশ দিয়েছে।
দেশটির প্রেসিডেন্ট ‘ফ্রান্স ব্যঙ্গচিত্র দেখানো বন্ধ করবে না’ বলার প্রতিক্রিয়ায় তুরস্ক, সৌদি আরবসহ অন্যান্য অনেক মুসলিম দেশ এই ঘটনার জন্য নিন্দা জানিয়েছে এবং ফ্রেঞ্চ পণ্য বর্জনের ডাক দিয়েছে।
সূত্র: বাংলা ট্রিবিউন
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























