ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৬, ২৮ অক্টোবর ২০২০

ব্যানারবিহীন বিক্ষোভের আহ্বান চরমোনাই পীরের

ফাইল ছবি

ফাইল ছবি

ফ্রান্সে হযরত মুহাম্মদ (সা.) এর ‘ব্যঙ্গচিত্র প্রদর্শনের’ প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে জেলায়-জেলায় বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন। দেশের ইমাম ও খতিবদের নেতৃত্বে ব্যানারবিহীন এই বিক্ষোভ সমাবেশ পালনের আহ্বান জানানো হয়েছে।

আজ (বুধবার) ইসলামী আন্দোলনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ আহ্বান জানান  দলটির আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম চরমোনাই পীর।

এর আগে, মঙ্গলবার (২৬ অক্টোবর) তিন দফা কর্মসূচি ঘোষণা করেন  চরমোনাই পীর। কর্মসূচির মধ্যে রয়েছে— শুক্রবার (৩০ অক্টোবর) সারাদেশের প্রতিটি মসজিদ থেকে ইমাম ও খতিবের নেতৃত্বে বিক্ষোভ মিছিল এবং ১৩ নভেম্বর ‘ধোলাইপাড়ে মুর্তিবিরোধী’ সমাবেশ কর্মসূচি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা শাখার উদ্যোগে দক্ষিণ কেরানীগঞ্জের জোড়াব্রিজ থেকে বৃহস্পতিবার বাদ আসর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়