ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪২, ২৯ অক্টোবর ২০২০

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১৬৮১, মৃত্যু ২৫

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যুবরণ করেছেন ২৫ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৮৮৬ জনে।  

একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে নতুন ১ হাজার ৬৮১ জনকে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৪ লাখ ৪ হাজার ৭৬০জন করোনা রোগী।    

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সকল তথ্য জানা গেছে।

সেখানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১১টি পরীক্ষাগারে ১৪ হাজার ২৬৮ টি নমুনা পরীক্ষা করা হয়। 

এছাড়া একদিনে নতুন করে ১ হাজার ৫৪৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে করোনাভাইরাস থেকে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ২১ হাজার ২৮১ জন।   

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়