নিজস্ব প্রতিবেদক
ড্রেস কোড: জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালককে শোকজ
ফাইল ছবি
জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রহিমকে শোকজ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ।
অফিসে মোবাইল রিংটোন বন্ধ রাখা ও ড্রেস কোড মুসলিম কর্মকর্তা-কর্মচারীদের পোশাক নির্ধারণ করে দেয়ার পরিপ্রেক্ষিতে এ শোকজ করা হয় বলে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানায় স্বাস্থ্য সেবা বিভাগ।
শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তিন কার্যদিবসের মধ্যে ডা. মুহাম্মদ আব্দুর রহিমকে কারণ দর্শাতে বলা হয়।
এর আগে বুধবার জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা ইনস্টিটিউটের সকল কর্মকর্তা-কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অফিস চলাকালীন সময়ে মোবাইল/ল্যান্ডফোন বন্ধ রাখা এবং মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পুরুষ টাখনুর ওপর ও মহিলা হিজাবসহ টাখনুর নিচে কাপড় পরিধান করা আবশ্যক এবং পর্দা মানিয়া চলার জন্য নির্দেশনা প্রদান করা হলো।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























