নিজস্ব প্রতিবেদক
মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে ২২ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী
সংগৃহীত
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কৃতী খেলোয়াড় মো. নুরুল ইসলামকে চিকিৎসার জন্য ২২ লাখ টাকা প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সচিবালয়ে যুদ্ধাহত এই বীর মুক্তিযোদ্ধার হাতে প্রধানমন্ত্রী প্রদত্ত ২২ লাখ টাকার চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম মহান মুক্তিযুদ্ধে ১১নং সেক্টরের ৩ নং সাব সেক্টরে উপ-অধিনায়কের দায়িত্ব পালন করেন। পাকবাহিনীর সাথে তিনি বীরত্বের সাথে যুদ্ধ করেন।
ময়মনসিংহে জন্ম গ্রহণকারী এই বীর মুক্তিযোদ্ধা একজন সফল ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক। তিনি ফুটবল, ব্যাডমিন্টন ও দাবা খেলাতে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
চেক গ্রহণকালে মো. নুরুল ইসলাম প্রধানমন্ত্রী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি সবিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এ সময়ে যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেনসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























