নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০০:২২, ৩০ অক্টোবর ২০২০
বৃক্ষের আচ্ছাদন ২৫ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার : বন মন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশে বৃক্ষের আচ্ছাদন ২৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এ লক্ষ্যে জুলাই থেকে অক্টোবর ২০২০ মাসে ১০ মিলিয়ন বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। সরকার ফরেস্ট, ফিস ও ফ্রুট মডেল অর্থাৎ বৃক্ষ, মাছ এবং ফলের উৎপাদন বৃদ্ধির বিষয়ে আন্তরিকভাবে কাজ করছে। উপকূলীয় বন রক্ষায় বনের ওপর নির্ভরশীল জনগোষ্ঠীর বিকল্প আয়েরও ব্যবস্থা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ১৩৬ টি দেশের সংগঠন গ্রুপ ৭৭ এবং চীন এর সভাপতিত্বকারী দেশ গায়ানা আয়োজিত 'ইকোসিস্টেম বেজড এপ্রোচেচ টু ক্লাইমেট চেইঞ্জ ' শীর্ষক মন্ত্রী পর্যায়ের ওয়েবিনারে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এসব কথা বলেন।
ওয়েবিনারে আইইউসিএন এর মহাপরিচালক ড. ব্রুনো ওবেরলে এবং ব্রাজিল, পাপুয়ানিউগিনির মন্ত্রীবর্গ ও সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞগণ বক্তব্য রাখেন।
পরিবেশ মন্ত্রী বলেন, প্রবাল এবং ম্যানগ্রোভ বনাঞ্চল উপকূলীয় ভাঙ্গন থেকে দেশকে রক্ষা করে। ঘুর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের প্রভাব হ্রাসেও ভূমিকা রাখে। বাংলাদেশ সরকার সুন্দরবনসহ উপকূলীয় এলাকায় বন রক্ষায় ব্যাপক ভিত্তিতে বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করছে।
বিশ্ব নেতৃবৃন্দের উদ্যেশ্যে মন্ত্রী বলেন, সকল দেশকে পরিবেশ এবং প্রতিবেশ সংরক্ষণ পূর্বক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। প্রকৃতিকে প্রাধান্য দিয়ে সকল সমস্যার সমাধান খুঁজতে হবে।
আইনিউজ/এইচকে
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























