নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৩:৩৪, ৩০ অক্টোবর ২০২০
আজ কোজাগরি লক্ষ্মীপূজা
দেবী লক্ষ্মী
সনাতন ধার্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শেষ হতেই শুরু হচ্ছে অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কোজাগরি লক্ষ্মীপূজা।
শুক্রবার রাতে এ পূজা পালন করবেন ভক্তরা। আজ রাত থেকে শনিবার সকাল পর্যন্ত লক্ষ্মীপূজা করা যাবে বলে পূজা সংশ্লিষ্টরা জানিয়েছেন।
হিন্দু ধর্মাবলম্বীদের পঞ্জিকা অনুযায়ী, লক্ষ্মী ঘরে ঘরে ধনসম্পদ তথা ঐশ্বর্যের দেবী৷ এছাড়া লক্ষ্মী উন্নতি (আধ্যাত্মিক ও পার্থিব), আলো, জ্ঞান, সৌভাগ্য, দানশীলতা, সাহস ও সৌন্দর্যের দেবীও।
লক্ষ্মী দেবীর বাহন প্যাঁচা আর হাতে থাকে শস্যের ভান্ডার। তবে বাংলার বাইরে লক্ষ্মীর চতুর্ভূজা কমলে-কামিনী মূর্তিই বেশি দেখা যায়।
প্রতিটি বাঙালি হিন্দুর ঘরেই লক্ষ্মী পূজার আয়োজন করা হয়। এ উপলক্ষে হিন্দু নারীরা উপবাস ব্রত পালন করেন। এ পূজার আয়োজনে ধানের ছড়া, কাঁচা সুপারি, কলাপাতা, কলাগাছের খোল ও আল্পনাসহ নানা সামগ্রী লাগে।
সেই সঙ্গে মঙ্গলঘট ও ধানের ছড়ার সঙ্গে গৃহস্থের আঙিনায় শোভা পাবে চালের গুঁড়ার আল্পনায় মা লক্ষ্মীর ছাপ। মা লক্ষ্মীর পায়ের ছাপের আল্পনা আঁকা হবে বহু বাড়ির প্রবেশপথে ও আঙিনায়।
এদিকে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, পুরান ঢাকার শাঁখারীবাজার, তাঁতীবাজার, সূত্রাপুর, ফরাশগঞ্জ, লক্ষ্মীবাজার, রাধামাধব বিগ্রহ মন্দির, রাধা গোবিন্দ জিও ঠাকুর মন্দিরসহ বিভিন্ন এলাকায় লক্ষ্মীপূজার বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা হবে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























