নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৫:৪৯, ৩১ অক্টোবর ২০২০
বাংলাদেশে ভারতীয়দের সাইবার হামলা
সংগৃহীত ছবি
বাংলাদেশে সতর্কতামূলক সাইবার হামলা চালিয়েছে ভারতীয় হ্যাকার কমিউনিটি ‘ইন্ডিয়ান আন্ডারগ্রাউন্ড হ্যাকার’। শুক্রবার রাতে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ওয়েবসাইট হ্যাক করে তারা।
ওয়েবসাইটটি (https://rmstu.edu.bd) হ্যাক করে এতে GH057_5P3C706 নামের হ্যাকার দলটি এ আক্রমণ করেছেন বলে ওয়েবসাইটে উল্লেখ রয়েছে।
রাবিপ্রবির ওয়েবসাইট হ্যাক করে ইন্ডিয়ান আন্ডারগ্রাউন্ড হ্যাকাররা জানিয়েছে, সকল মুসলিম হ্যাকারদের জন্য এটি কেবলমাত্র একটি সতর্কতা। ফ্রান্স এবং ভারতীয় সাইবার স্পেসে হ্যাকিং বন্ধ করুন। অন্যথায় আপনারা সবচেয়ে খারাপের মুখোমুখি হবেন।
এর আগে মহানবী হজরত মোহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ফ্রান্সের বেশ কয়েকটি বাণিজ্যিক ওয়েবসাইট হ্যাক করে বাংলাদেশি হ্যাকার কমিউনিটি ‘সাইবার ৭১’ সহ বিভিন্ন দেশের হ্যাকাররা। ক্রমাগত হ্যাকারদের আক্রমণে বিপর্যস্ত হয়ে যায় ফ্রান্সের বিভিন্ন ওয়েবসাইট। ফলে বাধ্য হয়ে দেশটিতে জরুরি সাইবার সিকিউরিটি অ্যালার্ট জারি করা হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই বাংলাদেশে সাইবার হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























