ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৪, ৩১ অক্টোবর ২০২০

মোটরসাইকেলের জন্য প্রাণ বিসর্জন

প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুর খবর ভুরি ভুরি শোনা যায়। কিন্তু এবার মোটরসাইকেলের জন্য প্রাণ বিসর্জন দিলেন মুন্না হোসেন (২০) নামের এক কলেজছাত্র। 

রাজধানীর কদমতলী মোহাম্মাদ বাগে মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবার সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন তিনি।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে নিজ বাসায় ফ্যানের সঙ্গে কাপড় দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন মুন্না।

মুন্নার বাবার নাম আনোয়ার হোসেন। তিনি একজন চাকরিজীবী। তিনি জানান, সন্ধ্যায় বাসার সবার অজান্তে নিজ রুমে গিয়ে গলায় কাপড় পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে রয়েছে। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

সে স্থানীয় একটি কলেজের ২য় বর্ষের ছাত্র ছিলো। 

মুন্নার বাবা আরো বলেন, বেশকিছু দিন যাবত সে মোটরসাইকেল কেনার জন্য বায়না ধরে আসছিল। আমি তাকে বলেছি বেতন পেয়ে কিনে দেব। কিন্তু সে বলে আজকের মধ্যে কিনে দিতে হবে। এই নিয়ে তার সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে আমি বাসার বাইরে যায়। কিছুক্ষণ পরে খবর পাই মুন্না গলায় ফাঁস দিয়েছে। তাড়াতাড়ি বাসায় এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার মৃত বলে জানান। 

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মুন্নার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখে হয়েছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়