আইনিউজ ডেস্ক
‘কালি ও কলম’ সম্পাদক আবুল হাসনাত মারা গেছেন
সাহিত্য পত্রিকা ‘কালি ও কলম’ এর সম্পাদক লেখক আবুল হাসনাত মারা গেছেন ।
রবিবার সকাল ৮টায় রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ফুসফুসের ইনফেকশনে তার মৃত্যু হয়েছে বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।
জানা গেছে, নিউমোনিয়া ও ফুসফুসে সংক্রমণজনিত রোগের কারণে গত ১৫ সেপ্টেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন আবুল হাসনাত। সেখানে করোনা পরীক্ষা করলে ফল নেগেটিভ আসে।
সাংবাদিকতা ও সম্পাদনার পাশাপাশি গল্প ও কবিতাও রচনা করেছেন আবুল হাসনাত। ২০১৩ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান।
কবিতা, উপন্যাস, চিত্র-সমালোচনাসহ সাহিত্যের নানা বিভাগে পদচ্ছাপ রেখেছেন আবুল হাসনাত। তবে তিনি সর্বাধিক পরিচিতি লাভ করেছেন একজন বিচক্ষণ ও সংবেদনশীল সাহিত্য সম্পাদক হিসেবে।
চিত্রকলা বিষয়েও আবুল হাসনাতের প্রজ্ঞা সর্বজনবিদিত। এছাড়া তার হাত ধরেই বহু কবি-সাহিত্যিক-শিল্পী পাঠকের কাছাকাছি পৌঁছোতে পেরেছেন।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























