ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:০৯, ১ নভেম্বর ২০২০

ভারত-পাকিস্তানেও প্রধানমন্ত্রীর প্রশংসা হচ্ছে: তথ্যমন্ত্রী

ফাইল ছবি

ফাইল ছবি

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ভারতের সব গণমাধ্যমে, রাজনৈতিক সভা-সমিতি, বুদ্ধিজীবীদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা হচ্ছে। শুধু ভারতে নয়, পাকিস্তানেও প্রশংসা হচ্ছে।

রোববার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আইএমএফ’র সাম্প্রতিক প্রতিবেদন ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক’র প্রতিবেদন অনুযায়ী, এ বছর বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে, যা বিশ্বের বেশ কিছু ভালো প্রবৃদ্ধির দেশের মধ্যে অন্যতম। আইএমএফ আরো জানিয়েছে, এ বছরের শেষে মাথাপিছু আয় ভারতকেও ছাড়িয়ে যাবে। অথচ বাংলাদেশে যারা অর্থনৈতিক সমীক্ষা নিয়ে কাজ করেন, অর্থনীতি নিয়ে গবেষণা করেন, তাদের মুখে  এ বিষয়ে কোনো বক্তব্য দেখতে পাইনি। 

তিনি বলেন, আইএমএফ কিম্বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা কোনো পত্রিকা যদি ছিটেফোঁটা নেতিবাচক প্রতিবেদনও দিতো, তাহলে দেখতে পেতেন এতদিনে তাদের বক্তব্যে সব টেলিভিশন তোলপাড় হয়ে যেতো।

তথ্যমন্ত্রী বলেন, যে ইতিবাচক প্রতিবেদন নিয়ে ভারত জুড়ে এতো প্রশংসা, অথচ দেশের গবেষকরা এতে নিশ্চুপ। এতে প্রশ্ন আসে, দেশে ভালো কিছু হলে তারা আদৌ খুশি হন কি না। তারা কী আসলে দেশকে নেতিবাচকভাবে উপস্থাপন করার জন্য গবেষণা করেন। ইতিবাচক কোনো প্রতিবেদন হলে তারা নিশ্চুপ থাকে কেন -এটি অনেকেরই প্রশ্ন।

এ সময় মহানবী (সা:) কে নিয়ে কটূক্তির বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে হাছান মাহমুদ বলেন, হযরত মুহাম্মদ (সা:) কে অবমাননাকর কিছু আমরা কোনোভাবেই সমর্থন করি না। অতীতেও এ ধরণের ধর্মীয় আঘাতের প্রতিবাদ করা হয়েছে। কোনো ধর্মের অনুভূতিতেই আঘাত দেয়া কখনই সমীচীন নয়। পাটগ্রামের ঘটনার ব্যাপারেও সরকার পদক্ষেপ নিয়েছে। এই ধরণের ন্যাক্কারজনক ঘটনা কোনোভাবে সমর্থনযোগ্য নয়। পৈশাচিক ঘটনা যারা ঘটিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকার বদ্ধপরিকর।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়