আইনিউজ ডেস্ক
বিভিন্ন দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মালয়েশীয় প্রবাসীরা
ভিসার মেয়াদ বাড়ানো ও মালয়েশিয়ায় ফেরাসহ কয়েক দফা দাবিতে কয়েকশ’ প্রবাসী পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়েছেন।
জাতীয় প্রেসক্লাব এলাকা থেকে মিছিল নিয়ে সোমবার সকাল ১০টার দিকে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন।
আন্দোলনরতরা জানান, ডিসেম্বর মাস আসতেই শতকরা ৯০ ভাগের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে।
তারা কয়েকটি দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন। এসব দাবির মধ্যে রয়েছে- ১. ভিসার মেয়াদ বাড়ানো এবং স্বাভাবিক নিয়মে মালয়েশিয়া প্রবেশের অনুমতি দেওয়া ২. কোনো প্রবাসী ছুটিতে এসে মারা গেলে তার পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান ৩. প্রবাসীদের মরদেহ দেশে আনতে বিমান টিকিটসহ সব খরচ সরকারের বহন করা ৪. ছুটিতে আটকে পড়া সব প্রবাসীকে নগদ সহায়তা ও প্রণোদনা প্রদান ৫. কারাগারে থাকা প্রবাসীদের আইনি সহায়তা প্রদান।
ঘটনাস্থলে থাকা সহকারী পুলিশ কমিশনার (এসি) হাসান মুহতারি বলেন, প্রবাসীরা শান্তিপূর্ণ সমাবেশ করছেন। তাদের একটি প্রতিনিধিদল পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলোচনা করতে যাবেন।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























