প্রকাশিত: ১৭:৪৬, ২ নভেম্বর ২০২০
ফের লকডাউনের চিন্তা নেই সরকারের
ফাইল ছবি
দেশে করোনাভাইরাসের সম্ভাব্য দ্বিতীয় ঢেউয়ে ফের লকডাউনের চিন্তা সরকারের আপাতত নেই। বরং করোনাভাইরাস থেকে রক্ষায় স্বাস্থ্যবিধির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এজন্য মাস্ক ব্যবহারে জোর দেওয়া হয়েছে। মাস্ক ছাড়া কোনো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সেবা না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকের পর সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, আমাদের যে অবস্থা সবাই মাস্ক ব্যবহার করলে আমরা কমফরটেবল জোনে থাকতে পারবো। যেকোনো পাবলিক প্লেসেই মাস্কের বিষয়ে এই কঠোর নির্দেশনা থাকবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সবাইকে কেয়ারফুল থাকতে হবে। বিশেষ করে ‘নো মাস্ক নো সার্ভিস’- এটাকে ব্যাপকভাবে বাস্তবায়ন করতে হবে।
এছাড়া মাস্ক ছাড়া মসজিদে কাউকে ঢুকতে দেওয়া হবে না। মসজিদের কর্মকর্তা-কর্মচারী কেউ যদি মাস্ক ছাড়া মসজিদে যায় তাহলে তাকে সেজন্য ‘পে’ করতে হবে।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























