ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৮, ২ নভেম্বর ২০২০

বাংলাদেশ থেকে পলিমাটি নিতে চায় মালদ্বীপ

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ থেকে পলিমাটি আমদানি করতে আগ্রহ প্রকাশ করেছে মালদ্বীপ। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা শহিদের টেলিফোনে আলাপকালে এ আগ্রহ প্রকাশ করেন।

আজ (সোমবার) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

আলাপকালে উভয় দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যসহ দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সরাসরি জাহাজ চলাচলের বিষয়েও সম্মতি প্রকাশ করেন তারা।  

এছাড়া আন্তর্জাতিক ফোরামেও দু’দেশের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত পোষণ করেন দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ থেকে মালদ্বীপ পিপিইসহ করোনা চিকিৎসাসামগ্রী আমদানি করতে পারবে বলে এ সময় উল্লেখ করেন ড. মোমেন।

আব্দুল্লা শহিদ করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ দূরদর্শী নেতৃত্ব ও বাংলাদেশ সরকারের সফলতার প্রশংসা করেন। নিকট ভবিষ্যতে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন। তাছাড়া মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে সেদেশে ফেরত পাঠানোর বিষয়ে মালদ্বীপের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়