নিজস্ব প্রতিবেদক
মহাখালীতে মেডিকেল শিক্ষার্থীদের সড়ক অবরোধ
সংগৃহীত ছবি
চার দফা দাবিতে রাজধানীর মহাখালী এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করছেন মেডিকেলের সাধারণ শিক্ষার্থীরা।
আজ (মঙ্গলবার) সকাল ১০টার পর থেকেই ধীরে ধীরে জড়ো হয়ে সড়কে নেমে পড়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা। চার দফা দাবি আদায়ের জন্য আন্দোলন করছেন বলে জানিয়েছেন সাইদুল ইসলাম নামের এক আন্দোলনকারী।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো- করোনা মহামারিতে প্রুফ না নেওয়া, অনতিবিলম্বে সেশনজট দূর করতে অনলাইন ক্লাস শুরু করা, স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে পরীক্ষার সিদ্ধান্ত বাতিল করা এবং কোনো শিক্ষার্থী করোনা আক্রান্ত হলে তাদের চিকিৎসার পুরোপুরি দায়িত্ব নেওয়া।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মেডিকেলের সাধারণ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন করায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। মহাখালীর সঙ্গে সংযুক্ত প্রতিটি সড়কে গাড়ির দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ওই সব সড়কে চলাচলকারী মানুষ।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























