ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫০, ৩ নভেম্বর ২০২০

স্প্রের বোতল বিস্ফোরণে দগ্ধ ২ জনের মৃত্যু

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুর চাঁদউদ্যান বেড়িবাঁধ এলাকায় একটি ভাঙারি দোকানে পরিত্যক্ত স্প্রে বোতল বিস্ফোরণের ঘটনায় দগ্ধ দুই দোকান কর্মচারী মারা গেছেন। তারা হলেন-আমির হোসেন (৩৭) ও সাইদুর রহমান (৩৪)।

আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তারা।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমির হোসেনের শরীরের ৩৭ শতাংশ ও সাইদুর রহমানের শরীরে ৩৫ শতাংশ দগ্ধ ছিল। তাদের শ্বাসনালীও পোড়া গিয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ তাদের মৃত্যু হয়েছে।

এর আগে এ ঘটনায় গত শুক্রবার (৩০ অক্টোবর) ফারুক হোসেন (৩৭) নামের একজন মারা যান। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল তিনজনে।

ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়