নিজস্ব প্রতিবেদক
গুলশানে ১০ বছরের শিশু গৃহকর্মীকে নির্যাতন, দম্পতি গ্রেপ্তার
সংগৃহীত ছবি
রাজধানীর গুলশানে ১০ বছরের শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- গৃহকর্তা মোহাম্মদ মঈনুল ইসলাম ও তার স্ত্রী হাওয়া বিবি।
নির্যাতনের শিকার গৃহকর্মী রিকতাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বেলাল হোসেন বলেন, গুলশানের কালাচাঁদপুর এলাকার একটি বাসায় ভাড়াটিয়া মঈনুল ইসলামের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতো রিকতা। পুলিশকে রিকতা জানায়, সে কাজ করার সময় দেরি হলে এবং কারণে অকারণে বিভিন্ন সময়ে তাকে মারধর করতো গৃহকর্ত্রী হাওয়া বিবি। তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে শারীরিক নির্যাতনের জখম রয়েছে। মুখমণ্ডল ও চোখ ফুলে গেছে।
তিনি আরো বলেন, ভিকটিম রিকতাকে সোমবার রাতে ওই বাসা থেকে উদ্ধার করা হয়। মঙ্গলবার ( ৩ নভেম্বর) বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা করেছে। আটকদের আদালতে পাঠানো হয়েছে।
রিকতার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়, এর চেয়ে বেশি কিছু শিশুটি বলতে পারেনি। এমনকি বাবা মার নাম ও বলতে পারেনি। ৬/৭ মাস ধরে সে ওই বাসায় কাজ করতো। তার বাবা মারা গেছে।
ঢামেক হাসপাতালের ওসিসির প্রধান ডা. বিলকিস বানু বলেন, রিকতার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। এছাড়াও অন্যকোনো নির্যাতন হয়েছে কিনা, তা পরীক্ষা-নিরীক্ষার পর বলা যাবে। আগামীকাল তার পরীক্ষা করানো হবে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























